ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

আনন্দ-উৎসবের ঈদে বাড়িয়ে দিন সহায়তার হাত: জি এম কাদের

আনন্দ-উৎসবের ঈদে বাড়িয়ে দিন সহায়তার হাত: জি এম কাদের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৪:৪৭

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় এবার আনন্দ-উৎসবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

অভাবী মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে দেশের স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন িতিনি।

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এই আহ্বান জানান।

তিনি বলেন, মহামারি করোনার কারণে গেলো কয়েক বছর আমরা উৎসবমুখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে। এবার আনন্দ-উৎসবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

জি এম কাদের বলেন, সবার আর্থিক অবস্থা সমান নয়, তাই স্বচ্ছল ব্যক্তিরা যেন অভাবী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেন। ঈদের আনন্দ যেনো সবাই সমানভাবে উপভোগ করতে পারে। ঈদের এই আনন্দ যেনো সারা জীবন অক্ষয় হয়ে থাকে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনায় রেখেই নির্বাচনে জোট গঠনের ব্যপারে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। আগামী নির্বাচনে তিনশো আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু , কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, জাপা চেয়ারম্যানের স্ত্রী ও  তার উপদেষ্টা শেরিফা কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

×