ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১০ আসনে আ. লীগের প্রার্থী মহিউদ্দিন

ঢাকা-১০ আসনে আ. লীগের প্রার্থী মহিউদ্দিন
×

শফিউল ইসলাম মহিউদ্দীন-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১১:০৯

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

সভায় উপস্থিত একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। কিন্ত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় গত ২৯ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে সেদিনই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। তাপসের ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচন হবে আগামী ২১ মার্চ।

আরও পড়ুন

×