ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ ঐক্যবদ্ধ: ফখরুল

সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ ঐক্যবদ্ধ: ফখরুল
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১০:১৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশে জুলুমের শাসন চালাচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। ভোটারবিহীন সরকারের কবল থেকে মুক্তি পেতে জনগণ এখন ঐক্যবদ্ধ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আউয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। অপহরণ, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও নির্দয়ভাবে গুম করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় রবিউলকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের অমানবিক গ্রেফতার, গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বর্তমানে সারাদেশে ভয়ের সংস্কৃৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতে চায়। 

এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তিনি রবিউলের সব 'মিথ্যা মামলা' প্রত্যাহারসহ তার মুক্তির দাবি জানান।

আরও পড়ুন

×