ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০০:০৯

একাদশ সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের পঞ্চম সভা ডাকা হয়েছে আগামী বুধবার। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। জাতীয় সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগদলীয় সদস্যদের যথাসময়ে বৈঠকে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। সেখানে দলের জনপ্রতিনিধিদের নিয়মিত জনসংযোগ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত দলীয় এমপিদের জানাতে সংসদীয় দলের বৈঠক ডাকার কথা তখনই জানিয়েছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।

এর আগে ২০২০ সালের ১৮ ফেব্রুয়রি আওয়ামী লীগের সংসদীয় দলের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×