ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: সুজিত রায় নন্দী

তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: সুজিত রায় নন্দী
×
×

অনুষ্ঠানে বক্তব্য দেন সুজিত রায় নন্দী - সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:১৪

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের হাইমচর মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সুজিত রায় নন্দী বলেন, ভূমি ও বালু দস্যুদের আর ছাড় দেওয়া হবে না। চাঁদপুরের পদ্মা-মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকারী সন্ত্রাসীদের বিতাড়িত করে নদী, চাঁদপুর-হাইমচরবাসীকে রক্ষা করতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নদীকে রক্ষা করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, শ্রম ও কৃষিবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর সাত্তার গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ, হাইমচর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মুকবুল আহম্মেদ গাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর মডেল স্কুলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রনি।

উল্লেখ্য, আওয়ামী লীগের নতুন কমিটিতে সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার পর আজ প্রথম হাইমচরে যান। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×