ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজধানীর শ্যামলীতে চলছে বিএনপির জনসমাবেশ

রাজধানীর শ্যামলীতে চলছে বিএনপির জনসমাবেশ
×

শ্যামলীতে বিএনপির সমাবেশ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১০:১৫ | আপডেট: ১৯ মে ২০২৩ | ১০:১৭

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের আট বিভাগ ও ২৮ সাংগঠনিক জেলায় জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শ্যামলীতে জনসমাবেশ শুরু হয়েছে। 

শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোডে ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ অংশ নিয়েছেন হাজারও নেতাকর্মী। এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ-স্থলে আসছেন নেতারা। জনসমাবেশ অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করছেন আহ্বায়ক আমানুল্লাহ আমান।

আরও পড়ুন

×