বিএনপি নেতা খন্দকার মোশাররফের রেডিওথেরাপি
ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ১৬:৫২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মস্তিষ্কে টিউমার অপসারণে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চলছে এই চিকিৎসা।
সোমবার মোশাররফের স্বাস্থ্যের অবস্থা তুলে ধরে হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই’র বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি টিউমার আছে। এটি অপসারণে অস্ত্রোপচার বা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়। তবে অস্ত্রোপচার ও এনেসথেশিয়ায় ঝুঁকি থাকায় আপফ্রন্ট রেডিওথেরাপির সিদ্ধান্ত নেওয়া হয়। খন্দকার মোশাররফ হোসেন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে তার স্ত্রী ও ছেলে সঙ্গে রয়েছেন। ছেলে ডা. মারুফ খন্দকার জানান, চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর থাকতে হবে আরও কিছুদিন।
/এইচকে/
- বিষয় :
- খন্দকার মোশাররফ হোসেন
- বিএনপি
- চিকিৎসা
- সিঙ্গাপুর
