গণঅধিকার পরিষদ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
মশিউর রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৪:৪০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৪:৪০
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আজ বিকেল ৫টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে সাদা পোশাকে মশিউর রহমানকে তুলে নিয়ে গেছে ডিবি। আমরা জানতে পেরেছি, মশিউর রহমানকে এখন ডিবি অফিসে রাখা হয়েছে। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।’
আবু হানিফ বলেন ‘আমরা ধারণা করছি, সরকারবিরোধী আন্দোলন থেকে আমাদের নিবৃত্ত করতে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে মশিউর রহমানকে তুলে নেওয়া হয়েছে।’
