ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শুক্রবার ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল, পরদিন সব মহানগরে

শুক্রবার ঢাকায় বিএনপির কালো পতাকা মিছিল, পরদিন সব মহানগরে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৮:২৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১৮:২৮

সরকার পতনের এক দফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল এবং পরদিন শনিবার দেশের অন্যান্য মহানগরে একই কর্মসূচি পালন হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

এ সময় সারাদেশে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হামলা-মামলা ও গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে রিজভী বলেন, গত ২৮ ও ২৯ জুলাই হতে অদ্যাবধি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ১ হাজার ২০০ জন, মামলা হয়েছে ৩২৪টি, গ্রেপ্তার ১ হাজার ৫২১ জন এবং আসামি ১৩ হাজার ১১৫ জন।

আরও পড়ুন

×