ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপির মানববন্ধন

মুখে কালো কাপড় বেঁধে নয়াপল্টনে বিএনপির মানববন্ধন
×

নয়াপল্টনে বিএনপির মানববন্ধন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১০:৩৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১০:৩৯

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

যদিও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুখে কালো কাপড় বেঁধে মিছিলের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মানববন্ধন করছেন দলটির নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান মানববন্ধনে সূচনা বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

×