রাজধানীতে বিকেলে আ.লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ০৭:০২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ০৯:৪৫
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর কাওলায় আওয়ামী লীগের জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার কাওলার সিভিল এভিয়েশন মাঠে দুপুর আড়াইটার দিকে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে ঢাকা (উত্তর) আওয়ামী লীগ আয়োজিত রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে শনিবারের (৭ অক্টোবর) জনসমাবেশ স্থগিত করে আজকের তারিখ নির্ধারণ করা হয়।
- বিষয় :
- আওয়ামী লীগ
- জনসমাবেশ
- প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা
