ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪ | ০৭:০৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। 

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন

×