ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা হবে আজ

খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা হবে আজ
×

খালেদা জিয়া। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৫:৪২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানোর পরদিন আজ সোমবার তাঁর স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, রোববার বিকেলে পেসমেকার বসানোর পর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে সিসিইউ সুবিধা দিয়ে আইসোলেশনে বা সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানেই তাঁর স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে।

সূত্র জানায়, স্বাস্থ্যের নতুন কিছু পরীক্ষার পর সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পেসমেকার বসানোর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। ফলে তাঁকে আইসোলেশন বা বিচ্ছিন্ন অবস্থা থেকে সিসিইউতে বা কেবিনে নেওয়া যায় কি না, সে ব্যাপারে আজ স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করবেন চিকিৎসকেরা।

রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

আরও পড়ুন

×