ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
×

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের বৈঠক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় (ফিরোজা) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গুলশানের বাসভবনে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×