ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১২:৫৫

চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মির্জা আব্বাস ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়, সকালে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে সরাসরি বিমানবন্দরে যান মির্জা আব্বাস। তার সঙ্গে তার স্ত্রী ও ছেলে রয়েছেন।

বিএনপির নেতাকর্মীরা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেছেন।

আরও পড়ুন

×