হাসপাতালে ভর্তি ড. কামাল
ড. কামাল হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১৯ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩২
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ড. কামাল হোসেনকে রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।
কামাল হোসেন সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মিজানুর রহমান।
- বিষয় :
- ড. কামাল হোসেন
