ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি
×

সারাদেশে জনসভা ও র‌্যালি করেছে জাকের পার্টি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৯:০৭

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিতে ইউনিয়ন পর্যায়ে জনসভা ও র‌্যালি করেছে জাকের পার্টি। দুই সপ্তাহ ধরে চলমান এ কর্মসূচি শেষ হবে আগামী ৩১ অক্টোবর। কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবারও বিভিন্ন স্থানে জনসভা ও র‌্যালি করেছে সংগঠনটি।

এতে মূল সংগঠন জাকের পার্টির পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতাকর্মীরা অংশ নেন। জনসভায় ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে নিহিত সাম্য, সহনশীলতা, প্রগতিশীলতা, নাগরিক অধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের তাৎপর্য তুলে ধরেন।

বক্তারা বলেন, ওলী আউলিয়াগণের মাধ্যমেই এই মাটিতে ইসলাম এসেছে। ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি, ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতি। জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভুক্তিমূলক ইসলামে–যেখানে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি রয়েছে সমান সম্মান।

তারা বলেন, প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাতে হবে। আজ আমাদের প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি। স্বাধীনতার ৫৪ বছরে যে ভ্রাতৃত্ব, নিরাপত্তা ও সুখ হারিয়ে গেছে–তা ফিরিয়ে আনার সময় এসেছে।

জনসভায় দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন

×