ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্বাচনের আগে সনদ বাস্তাবায়ন চায় দুই খেলাফত মজলিস

নির্বাচনের আগে সনদ বাস্তাবায়ন চায় দুই খেলাফত মজলিস
×

নির্বাচনের আগে সনদ বাস্তাবায়ন চেয়ে রাজধানীতে মানববন্ধন করে দুই খেলাফত মজলিস। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২২:৩০

নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং আবুল বাছেত আযাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনসহ নানা দাবিতে দল দুটি মঙ্গলবার রাজধানীতে মানববন্ধন করেছে।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলসহ সাত দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই মানববন্ধন করে বাংলাদেশ খেলাফত এবং খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফতের মানববন্ধন হয় দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে। বায়তুল মোকাররমের সামনে মানববন্ধন করে খেলাফত মজলিস।

দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ খেলাফতের মহাসচিব জালালুদ্দিন আহমাদ বলেন, জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।

বায়তুল মোকাররমের সামনে মহানগর উত্তরের সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের ছয় দফা দাবিতে মানববন্ধনে বলেছেন, সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাস করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচার করতে হবে।

এতে আরও বক্তৃতা করেন দলের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, আবদুল জলিল প্রমুখ।

আরও পড়ুন

×