হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
আব্দুল হালিম মোল্লা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ১৫:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ১৬:৪০
অবশেষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এর আগে গত ৬ জুলাই তাকে বহিষ্কার করা হয়েছিল।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
