ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯৬ আসনে গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা 

৯৬ আসনে গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা 
×

হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২১:২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৯৬টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। 

বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। 

এ সময় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের আত্মপ্রকাশের এক দশক পূর্তিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মাথাল র‍্যালি কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ৫৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি তুলে ধরা হয়। 

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলনের প্রার্থীরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করবেন। কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায়, সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করি।

তিনি বলেন, সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, নির্বাচন পদ্ধতি ক্রমাগত অর্থনির্ভর হচ্ছে। যাদের অর্থের দিক থেকে কম সক্ষমতা আছে, তাদের জন্য নির্বাচন করা কঠিন হয়ে উঠছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, তৌহিদুর রহমান, রেক্সোনা পারভীন সুমি প্রমুখ। 

৯৬টি আসনে গণসংহতি আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি, পাবনা-৪ ও ঢাকা-১০: আবুল হাসান রুবেল, ঢাকা-১২: তাসলিমা আখতার, চট্টগ্রাম-৯: হাসান মারুফ রুমী, বরিশাল-৫: দেওয়ান আবদুর রশীদ নীলু, নারায়ণগঞ্জ-৫: তরিকুল সুজন, ঢাকা-৭: মনির উদ্দীন পাপ্পু, ঢাকা-৩: বাচ্চু ভূইয়া, পাবনা-২: জুলহাসনাইন বাবু, রাজশাহী-২: অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, লালমনিরহাট-২ ও ৩: দীপক কুমার রায়, টাঙ্গাইল-৬: আলিফ দেওয়ান, নাটোর-১: সেন্টু আলী, ময়মনসিংহ-১০: একেএম শামসুল আলম, রংপুর-২: মোফাখখারুল ইসলাম মুন, রংপুর-৩: তৌহিদুর রহমান, মৌলভীবাজার-৪: সৈয়দ সাইফুল ইসলাম, ময়মনসিংহ-৪: মোস্তাফিজুর রহমান রাজীব, নওগাঁ-৫: সৈকত আরিফ মো. তোসাদ্দেক হোসাইন, চট্টগ্রাম-৪: জাহিদুল আলম আল-জাহিদ, চট্টগ্রাম-৬: নাসির উদ্দীন তালুকদার, ঠাকুরগাঁও-২: আশরাফুল ইসলাম, ঢাকা-১: মিজানুর রহমান, খুলনা-২: মুনীর চৌধুরী সোহেল, রাজশাহী-৩: জুয়েল রানা, চাঁপাইনবাবগঞ্জ-৩: নুরুদ্দীন, খুলনা-১: অ্যাডভোকেট আজমল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-৫: নাহিদা শাহান। 

সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও আছেন, পিরোজপুর-৩: অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, ঢাকা-১৯: তানভীর আহমেদ, সাজেদুর রহমান সাজু (পঞ্চগড়-১), তাহসিন মাহমুদ (চট্টগ্রাম-৩), মনিরুল হুদা বাবন (ঢাকা-১৩), আব্দুল জলিল (ঢাকা-২), সৈয়দ সালাহউদ্দীন (শিমুল) (চট্টগ্রাম-১১), আল-আমিন শেখ (খুলনা-১), হাসান আল মেহেদী (লক্ষ্মীপুর-২), আরমানুল হক (কক্সবাজার-১), নাজমা বেগম (নারায়ণগঞ্জ-১), জাহিদ সুজন (নারায়ণগঞ্জ-৪), ফাতেমা রহমান বিথি (টাঙ্গাইল-৫), জিন্নাত আরা সুমু (রাজশাহী-২), সাকিবুল ইসলাম (বরিশাল-১), মহব্বত হোসেন মিলন (নীলফামারী-১), রুবেল মিয়া (হিমু) ঢাকা-৮, অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩), ময়েজ উদ্দীন (ঢাকা-৫), এস এম ওয়াশিফ ফায়সাল (কুষ্টিয়া-৩), মোফাখারুল ইসলাম মানিক (নওগাঁ-৪), আবু সাকের মোহাম্মদ জাকারিয়া (গাজিপুর-৬), আব্দুর রশীদ (বগুড়া-৪), আরিফুল ইসলাম (জয়পুরহাট-২), সুলতান মাহমুদ শিশির (দিনাজপুর-৫), গোলাম মোস্তফা (গাইবান্ধা-১), তাহমিদা ইসলাম তানিয়া (নাটোর-৪), দ্বিজেন্দ্রনাথ রায় (দিনাজপুর-৪), সাইফুর রহমান দুলাল (কুড়িগ্রাম-১), রুস্তম আলী (কুড়িগ্রাম-২), বেলায়েত শিকদার (শরিয়তপুর-৩), আজহারুল ইসলাম (পাবনা-৫), আমজাদ হোসেন (গাজীপুর-২), অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ (গাজীপুর-৩), এফ এম নুরুল ইসলাম (ঢাকা-১৪), প্রদীপ রায় (নীলফামারী-৩), ইলিয়াস জামান (মুন্সিগঞ্জ-৩), মাহবুব রতন (ঢাকা-১৫), ইমরাদ জুলকারনাইন ইমন (কুমিল্লা-৬), বিপ্লব খান (মুন্সিগঞ্জ-২), আবু রায়হান খান (ব্রাহ্মণবাড়িয়া-৩), সাইফুল্লাহ সিদ্দিক রুমন (ঢাকা-১৬), আমজাদ হোসেন (পটুয়াখালী-২), জুনেদ আহমেদ (মৌলভীবাজার-৩), আলফাত হোসেন (সাতক্ষিরা-৪), নজরুল ইসলাম (ঝিনাইদহ-১), কায়কোবাদ সাগর (ফেনী-২), জহির রায়হান সাগর (কুমিল্লা-৯), প্রভাষক রিপন চক্রবর্তী (বান্দরবান-১), সেলিমুজ্জামান (ঢাকা-৮), মো. রিপন (ফেনী-২), অপূর্ব নাথ (চট্টগ্রাম-১০), কেরামত আলী (জামালপুর-৬), আবু বক্কর রিপন (ঢাকা-৬), অধ্যাপক আব্দুল কাদের (মানিকগঞ্জ-৩), গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইন (ময়মনসিংহ-১১), জাহাঙ্গির আলম পালোয়ান (গাজীপুর-৪), রফিকুল ইসলাম রাসেল (মাদারীপুর-২), আবদুল কাদের খান (ঝালকাঠি-২), আব্দুল কাদের (রংপুর-৪), নজরুল ইসলাম সরকার (ময়মনসিংহ-৫), আল-আমীন রহমান (কিশোরগঞ্জ-৫), লোকমান হোসেন (গাজীপুর-৫), রেক্সোনা পারভিন সুমি (নড়াইল-১), অ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন (ঢাকা-১৮) এবং মিজানুর রহীম চৌধুরী (চট্টগ্রাম-২)।

আরও পড়ুন

×