ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণায় ফুলেল শুভেচ্ছা পেলেন বিএনপি প্রার্থী রবিন

নির্বাচনী প্রচারণায় ফুলেল শুভেচ্ছা পেলেন বিএনপি প্রার্থী রবিন
×

বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের গণসংযোগ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৮:৫৫

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এরই অংশ হিসেবে কদমতলী থানার ৫৩নং ও ৫৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। 

আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তানভীর আহমেদ রবিন ৫৩নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি গণসংযোগ চালান। এসময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। ওয়ার্ডের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। 
বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানেরও আশ্বাস দেন। এছাড়াও তিনি এই ওয়ার্ডের আলমবাগ, খন্দকার রোড, জুরাইন মুন্সিবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন। 

ধানের শীষের মনোনীত এ প্রার্থীর সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, ৫৪ ওয়ার্ডের সাবেক কমিশনার ও মহানগর  বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক হুসেন মাস্টার। 

বিকেলে তানভীর আহমেদ রবিন ৫৩নং ওয়ার্ডে গণসংযোগ চালান। এ ওয়ার্ডের জুরাইন, ঋষিপাড়া, মিষ্টির দোকান, কমিশনার রোড হয়ে চেয়ারম্যান বাড়ি গিয়ে গণসংযোগ শেষ হয়। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রচারণায় উপস্থিত ছিলেন- থানা বিএনপির আহ্বায়ক আবু নাসের ফকির, যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম বাবুল, ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু।

আরও পড়ুন

×