ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পশ্চিম দোলাইরপাড়ের সমস্যা তুলে ধরলেন এলাকাবাসী, সমাধানের প্রতিশ্রুতি দিলেন রবিন

পশ্চিম দোলাইরপাড়ের সমস্যা তুলে ধরলেন এলাকাবাসী, সমাধানের প্রতিশ্রুতি দিলেন রবিন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৬:০৮

ঢাকার পশ্চিম দোলাইরপাড় এলাকাবাসীর আয়োজনে ২৫ নভেম্বর রাত ৮টায় যুক্তিবাদী গলিতে এলাকার নানাবিধ সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বাসিন্দারা খোলামেলা আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আলহাজ মো. জাকির হোসেন, শ্যামপুর থানা বিএনপির আহ্বায়ক আলীম আল বারী জুয়েল, ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমতিয়াজ আহম্মেদ টিপু এবং ৫১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম।

মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা সড়ক সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তা, পানি সংকটসহ বিভিন্ন ভোগান্তির বিষয় তুলে ধরেন। ওপেন হাউস আকারে হওয়ায় সকলেই অবাধে নিজেদের মতামত প্রকাশের সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, ‘আপনাদের প্রতিটি সমস্যা আমি নোট করেছি। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠান, আমি কথা দিচ্ছি—ইনশাআল্লাহ আপনাদের সব সমস্যা সমাধানে সর্বাত্মক উদ্যোগ নেব এবং সবসময় আপনাদের পাশে থাকব।’

আরও পড়ুন

×