ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দল বিলুপ্ত করে বিএনপিতে শাহাদাত হোসেন সেলিম

দল বিলুপ্ত করে বিএনপিতে শাহাদাত হোসেন সেলিম
×

শাহাদাত হোসেন সেলিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৫

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মহামুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি যোগদান করেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়তে পারেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসন থেকে জোট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। 

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই লক্ষ্মীপুর-১ আসনে বিএনপি থেকে তাঁকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মাহবুবুর রহমান শামীম ছাড়াও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষীপুর জেলা বিএনপি নেতা সাহাবুদ্দিন সাবুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

আরও পড়ুন

×