ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

১২ আসনে প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের

১২ আসনে প্রার্থী ঘোষণা নাগরিক ঐক্যের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৫:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে নাগরিক ঐক্য। গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল ইসলাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।

এ ছাড়া দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬ আসনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, মেজর (অব.) আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচন করবেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জয়পুরহাট-২ আসনে নাগরিক ঐক্যের আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেননি।

মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। এই অধিকারকে কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না।

আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এর অংশ হিসেবে ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×