ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

রাজধানীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ
×

খাবার বিতরণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৯:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ০৯:৫৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর খামারবাড়ি, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এলাকায় গরীব রোগী ও কলেজ গেট এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। গতকাল বুধবার রাতে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। 

ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কৃষিবিদ মো. শফিকুর রহমান নোবেল এ দোয়ার আয়োজন করেন। এসময়  ঢাকা মহানগর উত্তর এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিদুয়ান রিশাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ তারিফুল ইসলাম, কৃষিবিদ তমাল, কৃষিবিদ তরিকুল ইসলাম অনি, কৃষিবিদ শরীফ, রাকিব, রুম্মান, সুজন, মেশকাত শরীফ, তুষার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×