ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেক রহমান আজ যাচ্ছেন উত্তরবঙ্গে, তিন জেলায় উৎসবের আমেজ

তারেক রহমান আজ যাচ্ছেন উত্তরবঙ্গে, তিন জেলায় উৎসবের আমেজ
×

নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩৪

প্রায় দুই দশক পর আজ শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে ২৩ বছর, নীলফামারীতে ২২ বছর এবং দিনাজপুরে ২১ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

আজ ঠাকুরগাঁও বড় মাঠ, বিরামপুর সরকারি কলেজ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। দিনাজপুরে তিনি তাঁর নানা-নানির কবর জিয়ারত করতে পারেন। 

স্থানীয়রা তাঁর এই সফরকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তাঁর কাছ থেকে আশার বাণী শুনতে উন্মুখ হয়ে আছেন উত্তরবঙ্গবাসী।

৮ ফেব্রুয়ারি ঢাকার সমাবেশ বাতিল
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্ধারিত সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নির্ধারিত সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচির এই পরিবর্তন নিয়ে রিজভী বলেন, নির্ধারিত কর্মসূচির পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের সঙ্গে অধিকতর নিবিড় যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রনেতাদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। একই অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিগগির ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে ও হল সংসদের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দিয়েছেন। 

এ ব্যাপারে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।
এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দ্রুত ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে।

জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব।


 

আরও পড়ুন

×