ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধীর ৬০ নেতাকর্মী 

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধীর ৬০ নেতাকর্মী 
×

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫১

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০-এর অধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের পাশে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্যসচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলক, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্যসচিব মো. জহিরুল ইসলাম, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর প্রমুখ।

আরও পড়ুন

×