ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৮ আসন

উপস্থিতি কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ

উপস্থিতি কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ
×

ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন কয়েকজন নারী। ছবি: সমকাল

শহিদুল আলম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৪৫

ঢাকা-১৮ আসনের ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আহসান হাবিব মুরাদ বললেন, ‘বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট দিতে পারলাম। আমার সাথে যারা ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন, সবাই ভালোভাবেই ভোট দিয়েছেন।’

এই আসনের বিমানবন্দর সরকারি উচ্চ ব্যিালয় ও উত্তরা সরকারি কলেজের তিনটি (নারী ও পুরুষ) ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। তবে সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরুর পর আড়াই ঘণ্টায় ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। সকাল ১০টার পর থেকে বাড়ছে ভোটারদের উপস্থিতি। বেলা ১টার পর তিনটি কেন্দ্রে অনেক ভোটারের উপস্থিতি দেখা গেল। নারী-পুরষ দীর্ঘ সারিতে উৎসাহ-উদ্দিপনার মধ্যে ভোট দিচ্ছেন। 

ভোটকেন্দ্র এলাকায় কঠোর অবস্থানে সেনা, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ছিল গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারিও। 

নারী ভোটকেন্দ্রে ভোট দিয়ে তুলেরা খাতুন সমকালকে বলেন, ভোটার উপস্থতি কিছুটা কম থাকলেও পরিবেশ সন্তোষজনক। 

এই তিন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলে বারী, মোকারম হোসেন ও ছাইফুর রহমান এর সাথে কথা বলে জানা যায়, ভোট নিতে গিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যার মুখে পড়েননি। ভোটাররাও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে।   

গোয়েন্দা সংস্থার সদস্যরা বলছেন, এসব ভোটকেন্দ্রে ঝুঁকির কোনো শঙ্কা দেখছেন না তারা। কেননা ভোটকেন্দ্রের পাশেই হাজিক্যাম্প এলাকার সেনা ক্যাম্প। এছাড়া ভোটকেন্দ্র এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারিতে রয়েছেন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা।

আরও পড়ুন

×