ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির
×

জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমকাল

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৯

ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি— এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। 

বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে জামায়াত আমির বলেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।

আরও পড়ুন

×