ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উপনির্বাচন

মনোনয়ন ফরম নিলেন সাবেক মন্ত্রী নাসিমের ছেলে শাকিল

মনোনয়ন ফরম নিলেন সাবেক মন্ত্রী নাসিমের ছেলে শাকিল
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০ | ১০:০৭

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

বুধবার বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এই আবেদনপত্র সংগ্রহ করেন তিনি।

তানভীর শাকিল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। বাবা নির্বাচন অংশ না নেওয়ায় তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জের এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। মনোনায়নের আবেদনপত্র সংগ্রহের সময় শাকিলের সঙ্গে সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার পর তানভীর শাকিল সাংবাদিকদের বলেন, আমার দাদা ও বাবা কাজীপুরবাসীর প্রত্যাশা পূরণে যে পথ অনুসরণ করে গেছেন, সেই অনুযায়ী আমি কাজ করে যাব। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।

গত ১৩ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে সিরাজগঞ্জ-১ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

×