ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেননের নিঃশর্ত মুক্তির দাবি ওয়ার্কার্স পার্টির

মেননের নিঃশর্ত মুক্তির দাবি ওয়ার্কার্স পার্টির
×

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২১:২৫

কারান্তরীণ দলীয় সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা দাবি করেছেন, বিনা অপরাধে ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে প্রায় দুই বছর ধরে তাকে কারাগারে আটক রাখা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টির মতাদর্শ বিভাগের আয়োজিত আলোচনা এসব কথা বলেন। 

নেতারা বলেন, গুরুতর অসুস্থতার কারণে বীর মুক্তিযোদ্ধার জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। তার দ্রুত মুক্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা ও মতাদর্শ বিভাগের সদস্য শরীফ শমসীর প্রমুখ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কার্ল মার্কসের বিশ্বদৃষ্টিভঙ্গীর শ্বাশত ব্যবহার শুধু মেহনতি মানুষের মুক্তির জন্য নয়, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থার সংকট এবং সাম্রজ্যবাদী যুদ্ধগুলোর স্বরূপ বুঝার জন্যও কার্যকর। জন্মের দ্বিশত বর্ষ পরও তাই কার্ল মার্কসের চিন্তা নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় দিন দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে। তাঁর চিন্তার চর্চা ও সৃজনশীল প্রয়োগ বাংলাদেশের বিপ্লবী আন্দোলনকেও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন

×