ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেল’: জামায়াত

মো. সাহাবুদ্দিনের পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেল’: জামায়াত
×

শুক্রবার মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২২:১৯

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ‘স্বৈরাচারের কালো ছায়া’র বিদায় বলে আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির এবং  বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল।’

রাষ্ট্রপতির পদত্যাগের পর শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘তিনি কী কারণে পদত্যাগ করেছেন এ বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই। কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি রাষ্ট্রপতি পদে থাকার আর যোগ্য নন, তিনি তাঁর যোগ্যতা হারিয়েছেন।’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছে জামায়াত। তাঁকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াক আউট করেছিল জামায়াত জোট। 

সাহাবুদ্দিনকে জুলাই গণহত্যার সমর্থক বলে আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি অভিভাবক হিসেবে ব্যর্থ। তিনি তাঁর দায়িত্ব পালন করেননি। গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা অন্যায্য, জনগণের ওপর এটা জুলুম। নীরবে তিনি সবকিছুতে সমর্থন দিয়েছেন।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান জামায়াত আমির। তিনি বলেন, আশা করছি, নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করে চলবেন। যদি তা করেন, তবে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করব।

এনসিপি সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দেওয়ার বিরুদ্ধে। তাঁর গ্রেপ্তার ও বিচার দাবি করেছে দলটি। সমালোচনা করলেও জামায়াত তা বলেনি। সদ্য সাবেক রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বিদেশ যান, তবে এতে আপত্তি জামায়াত আমিরের। তিনি বলেছেন, সব চিকিৎসাই দেশে সম্ভব।

আরও পড়ুন

×