ছাত্রশক্তির কাউন্সিল: সভাপতি পদে দুই, সম্পাদক পদে ৩ প্রার্থী
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২১
জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল–২০২৬-এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সংগঠনটির নির্বাচন কমিশনের যাচাই-বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বুধবার (৯ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, মো. লিমন হাছান ও মাহফুজুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম।
সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মহির আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তপশিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- জাতীয় ছাত্রশক্তি