ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত জোটের লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার দাবি

জামায়াত জোটের লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার দাবি
×

রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন গোলাম পরওয়ার। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৯

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামীকাল শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে। আগের সাত দফা দাবির সঙ্গে যোগ হয়েছে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন। ভারতের আপত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ইঙ্গিত করে জামায়াত দায়ী করেছে সরকারকে। 

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দ্বিধা-দ্বন্দ্ব অথবা ভীতিতে রয়েছে তা দূর করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সবধরনের পদক্ষেপ যাতে গ্রহণের দাবি জানাচ্ছি। 

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। তিনি জানান, সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবেন ১১ দলেল নেতাকর্মীরা। সেখানে প্রথম সমাবেশের পর যাত্রা করবে লংমার্চ। পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালিস্থ বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। সমাপনী সমাবেশে হলে রংপুরের জিলা স্কুল মাঠে।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করে জামায়াত জোট। দাবিনামায় পরবর্তীতে সুযোগ হয়েছে চাঁদাবাজি বন্ধ করা। রংপুরের লংমার্চের জন্য যোগ করা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। 

আওয়ামী লীগ আমল থেকেই প্রকল্পটি বাস্তবায়নে চেষ্টা চলছে। এতে চীন অর্থায়নে আগ্রহী ছিল। পরবর্তীতে ভারতও আগ্রহ দেখায়। দুই প্রতিবেশীর টানাটানিতে প্রকল্পটি থমকে যায় শেখ হাসিনার শাসনামলে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে চীনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানাচ্ছে জামায়াত। বিএনপি সরকার ক্ষমতায় এসেছে চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছিল। তবে গত কয়েক মাসে তা দেখা যায়নি। গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলের শীর্ষ নেতারা উত্তরবঙ্গের কোটি মানুষের প্রাণের চাওয়া তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন। 

জামায়াত সেক্রেটারি জেনারেল, ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে ও অভিবাদন জানাতে কোটি কোটি মানুষ এখন প্রস্তুত। নারীও রাস্তার পাশে দাঁড়িয়ে অভিবাদন জানাবে বলে খবর পেয়েছি। লংমার্চের বহরে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে। 

গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রতি আহ্বান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ লংমার্চকে যেন বাধার সৃষ্টি করা না হয়। ১১ দলের নেতাকর্মীদের অনুরোধ, উস্কানিতে পা দেওয়া যাবে না। ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে গণতান্ত্রিক কর্মসূচি সফল করব। এতে যদি ক্ষতিগ্রস্ত হই, গায়ে যদি আঘাতও যদি লাগে, তবে প্রতিশোধের চেয়ে লংমার্চ সফল করার সার্থকতা বেশি হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলের হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন সংবাদ সম্মেলনে। বিকেলে গোলাম পরওয়ারসহ জামায়াত নেতারা মনিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

×