ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৩:৩৭

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে ক্ষমতাসীন দল বিএনপি। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের ১৬ অক্টোবর নির্ধারিত সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে পরদিন ১৭ অক্টোবর একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন

×