ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-৫ উপনির্বাচন

সমস্যা হলে বিএনপি প্রার্থীকে সহযোগিতার ঘোষণা আ'লীগের

সমস্যা হলে বিএনপি প্রার্থীকে সহযোগিতার ঘোষণা আ'লীগের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০ | ১৩:০৩

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচনী এলাকায় মিটিং-মিছিল ও গণসংযোগের ক্ষেত্রে কোথাও বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের সমস্যা হলে সার্বিকভাবে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না তার বাসায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন।

হারুনুর রশীদ মুন্না কেন্দ্রভিত্তিক কমিটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়ে বলেন, সবাইকে বিএনপি-জাতীয় পার্টিসহ অন্য দলের প্রার্থী ও সমর্থকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৬২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন বাবু, থানা আওয়ামী লীগ নেতা সাইদ মিলন, মৌসুমী আকতার, শারমিন খান মিন্নি, আন্না ইসলাম, শাহিদা আকতার নূর প্রমুখ।

আরও পড়ুন

×