ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বহু সাম্রাজ্যের খবর দেবেন সম্রাট: রব

বহু সাম্রাজ্যের খবর দেবেন সম্রাট: রব
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ১১:২৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:১৮

গ্রেফতার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের কাছ থেকে আরও অনেক 'সাম্রাজ্যের খবর' পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। রোববার জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে। রাস্তায় নামার জন্য তারা তৈরি হয়ে আছে। সম্রাটের কাছ থেকে আরও বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে। টপ টু বটম বহু খবর পাওয়া যাবে। এই জুয়াড়ি সরকারের পদত্যাগ এবং একটি জাতীয় সরকার ছাড়া এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।

তিনি বলেন, ক্যাসিনো সম্রাট আজ থেকে ১৫ দিন আগে রাজমণি সিনেমা হলের সামনে ভূঁইয়া ট্রেড সেন্টারে ছিলেন। ওখানে র্যারব-পুলিশ-বিজিবি পাহারা থাকা অবস্থায় তিনি কীভাবে ছদ্মবেশে পালিয়ে গেলেন? চৌদ্দগ্রামের সীমান্ত পর্যন্ত গেলেন, আমাদের বাহিনী কোথায় ছিল?

আবদুর রবিআরও বলেন, আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান হবে। এতে সব শরিক দলের নেতারা থাকবেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে জোটের করণীয় ঠিক করা হবে।

কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জেএসডির তানিয়া রব, আবদুল মালেক রতন, গণফোরামের আবু সাইয়িদ, সব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×