বিএনপিতে যোগ দিলেন আ'লীগ নেতাকর্মীরা
ফুলের তোড়া দিয়ে আ’লীগ নেতাকর্মীকে বিএনপিতে বরণ করে নেওয়া হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৫৭
আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের বরণ করে নিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার রাজধানীর গুলশানে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে নাটোর জেলার সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি দেশে আবারও গণতন্ত্রকে ফিরিয়ে আনবে। তাই গণতন্ত্রের মুক্তিকামীরা বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল প্রমুখ।
- বিষয় :
- আওয়ামী লীগ
- বিএনপিতে যোগদান
- বিএনপিতে যোগ
