ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অবিরাম দুর্নীতি ও দুঃশাসন অর্থনীতিকে ধ্বংস করেছে: ফখরুল

অবিরাম দুর্নীতি ও দুঃশাসন অর্থনীতিকে ধ্বংস করেছে: ফখরুল
×

মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২১ | ০২:২৩

আওয়ামী লীগ সরকারের 'অবিরাম দুর্নীতি ও দুঃশাসন' দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে এক টুইটে তিনি এমন অভিযোগ করেন।

টুইটে মির্জা ফখরুল লিখেছেন, 'আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছেন। কিন্তু আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরো জোরদার করছে।'

তিনি লিখেছেন, 'অবিরাম দুর্নীতি ও দুঃশাসন অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরীব। আসুন দেশকে বাঁচাই।'

আরও পড়ুন

×