ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবরার হত্যায় ১৪ দলের নিন্দা, দ্রুত বিচার দাবি

আবরার হত্যায় ১৪ দলের নিন্দা, দ্রুত বিচার দাবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ১০:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:৫০

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। 

মঙ্গলবার ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ-আজাদী লীগের সভাপতি এসকে শিকদারসহ জোটের নেতারা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, আবরার ফাহাদকে শুধু ভিন্নমত প্রকাশের কারণে ছাত্র নামধারী কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করেছে। এর নিন্দা জানানোর ভাষা নেই। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এদের দ্রুত বিচার করে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে।

জোট নেতারা মনে করেন এটি নিছক হত্যাকাণ্ড নয়, এটি একটি গভীর ষড়যন্ত্র। আবরারের হত্যাকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রান্ত উদ্ঘাটন করারও দাবি জানান তারা। বিবৃতিতে ১৪ দলের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানান।

আরও পড়ুন

×