ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবরার হত্যার প্রতিবাদে ধানমণ্ডিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবরার হত্যার প্রতিবাদে ধানমণ্ডিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৯:৪৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:০১

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করেছে ধানমণ্ডি ছাত্রদল। বৃহস্পতিবার ধানমণ্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে ধানমণ্ডি ২৭ নম্বর মিনা বাজার থেকে শুরু করে রাপা প্লাজা পর্যন্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে খালেদ হোসেন জ্যাকি বলেন, ‘আবরার তার জীবন দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বীজ বপন করে গেছেন, শুভ সূচনা করে গেছেন। এখন তার সমাপ্তি ঘটানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-ধানমণ্ডি থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেতু, ইয়াকুব আলি রানা, আরিফুল রহমান রাসেল, ফারুকুজ্জামান জুয়েল, কফিল উদ্দিন, আরিফ, পলাশ, ফাহিম, সানা, শিপন, শান্ত, পারভেজ ও শাহীনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।


আরও পড়ুন

×