মেজর (অব.) আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৪১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৪১
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।