জাতীয় ঐক্যফ্রন্টের শোক র্যালি রোববার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৯:০৮
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার শোক র্যালি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এদিন বিকেল ৩টায় জমায়েত শেষে র্যালি শুরু হবে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
র্যালির প্রস্তুতি হিসেবে শনিবার ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে আরামবাগে গণফোরাম কার্যালয়ে বৈঠকে বক্তব্য দেন গণফোরামের মোশতাক আহমেদ, বিএনপির জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডির মোশারফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) চাষী এনামুল হক, আজমেরি বেগম ছন্দা, নাগরিক ঐক্যের মোফাখ্খারুল ইসলাম নবাব, গণফোরামের লতিফুল বারী হামিম প্রমুখ।
- বিষয় :
- শোক র্যালি
- ঐক্যফ্রন্ট
