ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ভিন্ন সক্ষমতার শিল্পীদের নিয়ে মুগ্ধতার সন্ধ্যা

ভিন্ন সক্ষমতার শিল্পীদের নিয়ে মুগ্ধতার সন্ধ্যা
×
×

শিল্পকলা একাডেমিতে গতকাল সোমবার শিল্পীদের নৃত্য পরিবেশনা সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

একটি মঞ্চ, নানা রকম পরিবেশনা। কখনও রবীন্দ্র সংগীতের সুর, কখনও লোকগানের ছন্দ, আবার কখনও নৃত্যের মুদ্রায় প্রকাশ পেল শিল্পীদের সৃজনশীলতা। গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীরা। তাদের অংশগ্রহণে সাজানো এই আয়োজন বলে দিল, শিল্পের জগতে প্রতিভা প্রকাশের জন্য শারীরিক ও মানসিক সক্ষমতার কোনো নির্দিষ্ট ছক নেই।
‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’ শিরোনামে গতকাল সোমবার সন্ধ্যায় এমনই এক সাংস্কৃতিক আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিল্পীরা অংশ নেন।

আয়োজনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ বলেন, ‘সাংস্কৃতিক অধিকার সবার জন্য সমান। শারীরিক কিংবা মানসিক অবস্থার ভিত্তিতে কাউকে এই অধিকার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব) সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

আরও পড়ুন

×