ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

তারকার নামে সুগন্ধি: ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা

তারকার নামে সুগন্ধি: ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা
×

জে ডট-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ ছবি: জে ডট

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০৬

| প্রিন্ট সংস্করণ

প্রিয় তারকার নামে যদি কোনো পণ্যের নামকরণ হয়, তাহলে সেটি যে ভক্তদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করবে–এটাই স্বাভাবিক। সেই ভাবনা থেকেই জে ডট তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করেছে মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তাদের ব্যক্তিত্ব, মাঠের পারফরম্যান্স ও পরিচিতিকে মাথায় রেখেই তৈরি হয়েছে বিশেষ দুটি সুগন্ধি সিরিজ।
মুশফিকুর রহিমের দীর্ঘদিনের জার্সি নম্বর ১৫; যা তাঁর পরিচয়েরই অংশ। সেটিকেই যুক্ত করা হয়েছে পারফিউমের নামের সঙ্গে। বাজারে এসেছে এমআর-১৫ ও এমআর-১৫ বোল্ড। অন্যদিকে গতিময় বোলিং আর আগ্রাসী বাউন্সারের জন্য পরিচিত তাসকিন আহমেদের পারফিউমের নাম রাখা হয়েছে স্ট্রাইক এবং স্ট্রাইক প্রাইড, যা তাঁর মাঠের চরিত্রকেই প্রতিফলিত করে।

নকশা ও ভাবনায় ক্রিকেটের ছোঁয়া
ক্রিকেটার তাসকিন আহমেদের নামে তৈরি পারফিউম বোতলের নকশাতেই রাখা হয়েছে ক্রিকেটের প্রতীকী উপাদান। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে তাসকিন আহমেদ বলেন, ‘আমার পারফিউমের বোতল দুটির মধ্যে দুটি বল আছে। কারণ আমি ফাস্ট বোলার। একটা বোতলে লাল বল, আরেকটায় সাদা বল–দুই পারফিউম দুই ফ্লেভারের। যে দামে পাওয়া যাচ্ছে, আশা করি সবার পছন্দ হবে।’ অন্যদিকে মুশফিকুর রহিম জানান, সুগন্ধির ফ্লেভার নির্বাচনে তিনি নিজেও যুক্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি যেমন পারফিউম পছন্দ করি, ঠিক তেমন ফ্লেভারের পারফিউম জে ডট বাজারে এনেছে। আমি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এটি তৈরি করেছি।’

জে ডটের দৃষ্টিতে বাংলাদেশি তারকা
বাংলাদেশের ক্রিকেট তারকাদের নামে পারফিউম তৈরি করতে পেরে আনন্দিত জে ডট গ্রুপের চেয়ারম্যান, স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহাইল হামিদ খান। তিনি বলেন, বাংলাদেশের তারকাদের নামে তৈরি এই সুগন্ধিগুলো জে ডটের সংগ্রহের অন্যতম সংযোজন। বাংলাদেশি পারফিউমপ্রেমীদের কাছে এগুলো সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস। 
উল্লেখ্য, এর আগেও দক্ষিণ এশিয়ার ক্রীড়া তারকা ওয়াসিম আকরাম, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক ও সানিয়া মির্জার নামেও বিশেষ সুগন্ধি বাজারে এনেছে জে উট। বর্তমানে পুরুষ, নারী, ইউনিসেক্স, উড ও আতর মিলিয়ে শতাধিক সুগন্ধির সমৃদ্ধ সংগ্রহ রয়েছে ব্র্যান্ডটির।

পারফিউমের বাইরে বৈশ্বিক ব্র্যান্ড
জে ডট কেবল পারফিউমেই সীমাবদ্ধ নয়– পোশাক, গহনা, প্রসাধনীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। ২০০২ সালে পাকিস্তানি শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার ও ইসলাম ধর্মপ্রচারক জুনায়েদ জামশেদের হাত ধরে যাত্রা শুরু হয় ব্র্যান্ডটির। বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশে বিস্তৃত এর কার্যক্রম। বাংলাদেশেও রয়েছে ব্র্যান্ডটির উপস্থিতি। বনানী, ধানমন্ডি ও উত্তরা–এ তিনটি আউটলেটের মাধ্যমে ক্রেতারা সরাসরি পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

তারকা, সুগন্ধি ও ভক্তির মেলবন্ধন
তারকাব্যক্তিত্বকে সুগন্ধিতে রূপ দেওয়া–এটি নিছক বিপণন কৌশল নয়, বরং ভক্তদের আবেগের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ তৈরির এক অভিনব প্রয়াস। মুশফিকের স্থিরতা আর তাসকিনের গতি–দুই ভিন্ন ক্রিকেট চরিত্র এখন ধরা দিচ্ছে সুগন্ধির বোতলে। ফলে মাঠের পারফরম্যান্সের বাইরে, নতুন এক অভিজ্ঞতায় প্রিয় তারকাদের আরও কাছে পাওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। 

আরও পড়ুন

×