খোঁজখবর
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
রঙ বাংলাদেশের নববর্ষের আয়োজন
প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে পোশাক ও এক্সেসরিজের নতুন আয়োজন নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ। দেশের পোশাকে দেশের উৎসব–এই ব্রতে উজ্জীবিত হয়ে বাংলা নববর্ষ উদযাপনে তাদের আয়োজন ‘রঙে রঙে বৈশাখ’। বসনে-সামগ্রীতে বাঙালির উৎসব, শিল্প, ঐতিহ্য এবং সমকালীন ফ্যাশনের এক রঙিন সম্মিলন ঘটেছে এই সংগ্রহে। বাংলা নববর্ষের আবহকে নান্দনিকভাবে তুলে ধরতে এবারের বৈশাখী সংগ্রহ সাজানো হয়েছে দুটি বিশেষ থিমে–বৈশাখী মেলা এবং শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম। এই দুই থিমের মাধ্যমে বাংলা নববর্ষের প্রাণময় আবহ, লোকজ ঐতিহ্য ও শৈল্পিক ভাবনাকে পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে। ‘রঙে রঙে বৈশাখ’ সংগ্রহে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্ট্রিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ বিভিন্ন ধরনের পোশাক। গরমের আবহ বিবেচনায় রেখে আরামদায়ক কাপড় ও উজ্জ্বল রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে প্রতিটি পণ্য।
তিন জেলায় ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু
দেশের তিন জেলায় ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষ লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। রাজধানী ঢাকার বনশ্রী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা ও উত্তরের জেলা বগুড়াতে সম্প্রতি গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে এসব স্টোর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফ্ল্যাগশিপ স্টোরটি ‘গ্র্যান্ড ওপেনিং’-এর মাধ্যমে চালু করা হয়। বগুড়ার স্টোরটি শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিকাস প্লাজায় গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। খুলনার স্টোরটি সোনাডাঙ্গার মজিদ সরণির টপি টাওয়ারে চালু করা হয়েছে। তিনটি স্টোরই আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী এবং সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে, যেখানে ক্রেতারা আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। একই ছাদের নিচে ক্রেতা ব্র্যান্ডটির লাক্সারি মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স এবং অ্যাকসেসরিজের সমৃদ্ধ কালেকশন পেয়ে যাবেন, যা ফ্যাশনপ্রেমীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে।
কে ক্র্যাফটের
বৈশাখী আয়োজন
বাংলা নববর্ষকে সামনে রেখে কে ক্র্যাফট হাজির হয়েছে নতুন সংগ্রহ নিয়ে। নানা মোটিফের অনুপ্রেরণায় আধুনিকতার সমন্বয়ে দেশীয় ঐতিহ্যকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে নানা রকম পোশাকে। লোকজ, ক্ষুদ্র নৃগোষ্ঠী মোটিফ, নকঁশিকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি, জামদানি, ট্র্যাডিশনাল, আল্পনা, রিকশা আর্ট, মিক্সড মোটিফের অনুপ্রেরণায় করা হয়েছে পোশাক। মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। লাল সাদার চিরাচরিত সমন্বয়ের সঙ্গে মেরুন, ম্যাজেন্টা, ক্রিমসন রেড, পিচ, পিঙ্ক, কোরাল পিঙ্ক, বার্গান্ডির ছোঁয়ায় পোশাকগুলো পেয়েছে বর্ণিল রূপ। আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, শর্ট কুর্তি, টপস্, টিউনিক, টপস-স্কার্ট, রেগুলার ও কাটবেইজড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ফিটেড ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া এবং টি শার্ট। শিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে।
- বিষয় :
- কেনাকাটা
