ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৈশাখে পোশাকের খোঁজ

বৈশাখে পোশাকের খোঁজ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৭:২১

| প্রিন্ট সংস্করণ

লা রিভ  
দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে বৈশাখ ১৪৩৩ কালেকশন। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও আধুনিক লাইফস্টাইলের আরামদায়ক ফিউশনকে কেন্দ্র করে তৈরি এই কালেকশনটি হয়ে উঠেছে প্রাণবন্ত, আরামদায়ক এবং স্টাইলিশ। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘আধুনিক দৈনন্দিন জীবনে মানুষ যেভাবে উৎসবকে নিজের মতো করে উদযাপন করছে, কখনও ট্র্যাডিশনাল, কখনও ফিউশন, সেই ভাবনাটাকেই আমরা আমাদের নতুন বৈশাখ কালেকশনে তুলে ধরার চেষ্টা করেছি। নারীর জন্য এই কালেকশনে থাকছে বৈশাখ উপযোগী সালোয়ার-কামিজ, কুর্তি, টিউনিক, টপস, শাড়ি ও ফিউশন আউটফিট। পুরুষের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট ও বিভিন্ন ধরনের কমফোর্টেবল পোশাক। শিশুর জন্যও রাখা হয়েছে রঙিন ও আরামদায়ক নানা ডিজাইন, যাতে পুরো পরিবার একসঙ্গে বৈশাখের আনন্দ উপভোগ করতে পারে। বৈশাখ কালেকশন এখন পাওয়া যাচ্ছে লা রিভের সব স্টোর এবং অনলাইনে। 

সাতকাহন 
নতুন বছরের আনন্দ, ঐতিহ্য আর রঙিন আবেগকে ধারণ করে ফ্যাশন ব্র্যান্ড সাতকাহন নিয়ে এসেছে বৈশাখী কালেকশন ২০২৬। বৈশাখের সংগ্রহে নারীর জন্য থাকছে সাদা-লালের ঐতিহ্যে অনুপ্রাণিত কটন, সিল্ক, মসলিন ও জামদানির শাড়ি। এ ছাড়া হাতে করা ব্লক প্রিন্ট, নকশিকাঁথা, স্ক্রিন প্রিন্ট ও কারচুপির সূক্ষ্ম কাজে শাড়িতে ফুটে উঠেছে গ্রামীণ জীবনের গল্প, পাখি, ফুল আর লোকজ নকশা। সালোয়ার-কামিজ ও কুর্তি রয়েছে ঐতিহ্যবাহী মোটিফ ও আধুনিক কাটের সমন্বয়। ছেলেদের জন্য পাওয়া যাচ্ছে উৎসবের আমেজে তৈরি সুতি ও লিনেন পাঞ্জাবি। এসব পাঞ্জাবিতে রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারি ও লোকজ নকশায় সাজানো। লাল সাদার পাশাপাশি পোশাকে প্রাধান্য পেয়েছে হলুদ, নীল ও সবুজের মেলবন্ধন। পোশাকে ফুটে উঠেছে আলপনা, পটচিত্র, গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির অনন্য ছাপ।

আলতা রাঙা পা 
শৈলী ডেস্ক 
বৈশাখের সাজ পূর্ণ করতে অনেকেই আলতা লাগান। বাঙালি সাজের সঙ্গে এর যোগসাজশ বহু আগে থেকেই রয়েছে। এখনও তার কমেনি কদর। তবে আলতা লাগানোর সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 
আলতা লাগানোর আগে শ্যাম্পু মেশানো কুসুম গরম পানিতে পা ধুয়ে নিন। ফুট স্ক্রাবার দিয়ে ঘষুন। এতে দ্রুতই আলতার রঙ গাঢ় হবে। 
পায়ে আলতা লাগানোর আগে মেঝেতে খবরের কাগজ কিংবা অব্যবহৃত পুরোনো কাপড় বিছিয়ে নিন। এতে মেঝে নষ্ট হবে না। প্রথমে পা রাঙান হালকা টানে। এরপর আরেক দফা টান দিন। খুব বেশি সময় নিয়ে, বেশি না চেয়ে লাগানোই ভালো। নয়তো ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। 
ছড়িয়ে গেলে ভেজা তুলার প্যাড দিয়ে দ্রুত মুছে নিন। টিস্যু ও সুতি কাপড়ের সাহায্যেও মুছতে পারেন।
আলতা পুরোপুরি শুকালে নড়াচড়া করুন। রং ধরে রাখতে পানির সংস্পর্শে না যাওয়াই ভালো। আপনার পা যদি বেশি ঘামে, তাহলে আলতা না পরাই ভালো হবে।  

আরও পড়ুন

×