ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বঞ্চিত মানুষের পাশে

বঞ্চিত মানুষের পাশে
×

ফরিদপুরের বায়তুল আমান আদর্শ একাডেমি মাঠ থেকে কম্বল নিয়ে ঘরে ফিরছেন শীতার্তরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৩

| প্রিন্ট সংস্করণ

প্রতি বছরের মতো এবারও সুহৃদরা বঞ্চিত-অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফরিদপুর, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জের রাজারহাট, ময়মনসিংহের ভালুকা, গাইবান্ধা, সাভার, এডাস্টসহ দেশের বিভিন্ন প্রান্তের সুহৃদরা দুর্যোগে সাধ্যমতো মানুষের পাশে থেকেছেন। প্রায় ৩০ হাজার মানুষ পেয়েছেন সুহৃদের সহায়তা। 
তীব্র শীতে বিপাকে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতার্ত এমন মানুষের পাশে দাঁড়িয়েছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি, সমকাল সুহৃদ সমাবেশ ও ফরিদপুরের পাঁচটি এনজিও। ফরিদপুরে ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নের ২০ হাজার শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী হয় শীতবস্ত্র বিতরণের কর্মযজ্ঞ। এ ছাড়া ফরিদপুর সুহৃদ নিজস্ব অর্থায়নে অসহায় কিছু মানুষের পাশে দাঁড়ান। জানুয়ারির শেষে বগুড়ায় শীতবস্ত্রের ব্যবস্থা করেন সুহৃদরা। গত ১৮ ও ১৯ জানুয়ারি কুড়িগ্রাম ও রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় উপজেলার এক হাজার ১০০ ভিক্ষুক ও এতিমের মধ্যে কম্বল বিতরণ করেন সুহৃদরা। গত ২৩ জানুয়ারি কুড়িগ্রামে পত্রিকা বিক্রেতাদের এবং ২৬ জানুয়ারি চর কুড়িগ্রাম এলাকায় দিনমজুরদের মধ্যে কম্বল বিতরণ করেন সুহৃদরা। ৬ ফেব্রুয়ারি চর ইয়ুথনেটের এবং ৭ ডিসেম্বর কম্বল বিতরণ করেন সুহৃদরা। 
বগুড়ার মালতিনগর অন্ধ ইয়াতিম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে অর্ধশত মানুষের পাশে দাঁড়ান সুহৃদরা। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতের কম্বল তুলে দেন সদস্যরা। ভালুকা সংবাদপত্রের বিপণনকারীদের শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। গাইবান্ধা পত্রিকা বিক্রেতা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২৫ মার্চ পত্রিকার হকারদের হাতে ঈদসামগ্রী তুলে দেন সাভারের সুহৃদরা। ঈদের দিন পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রীর প্যাকেট।
গত ২১ ও ২৫ মার্চ দুই শতাধিক পথচারী ও ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। মার্চে কুড়িগ্রামে সহস্রাধিক পথচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেন সুহৃদরা। পথশিশুদের নতুন পোশাক তুলে দেন পটুয়াখালীর সুহৃদরা। পাবনার শতাধিক দুস্থ পরিবারকে দেওয়া হয় ঈদ উপহার।
এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় প্রাণ হারান সবুজ মিয়া এবং ষাটোর্ধ্ব বাবার পরিবারের পাশে দাঁড়ান সুহৃদরা।

আরও পড়ুন

×