ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মেধাবীদের জন্য বৃত্তি

মেধাবীদের জন্য বৃত্তি
×

হা-মীম সমকাল মেধাবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:১৪

| প্রিন্ট সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সমকাল সুহৃদ সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় হা-মীম গ্রুপ ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে ‘হা-মীম সমকাল মেধাবৃত্তি’। ৯ আগস্ট তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নির্বাচিত বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে গত বছরের তালিকা নবায়ন করা হয়। 
দীর্ঘ আবেদনের তালিকা থেকে মেধার ভিত্তিতে এ বছর হা-মীম গ্রুপ ও সমকাল মেধাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩৫ শিক্ষার্থী। ‘মেধাবীদের পাশে আমরা’ প্রতিপাদ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অভিনন্দনপত্র, উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. রানা চৌধুরী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকসহ ঢাকার কয়েকজন সুহৃদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার প্রতিক্রিয়া এবং অভিভাবকরা অভিব্যক্তি ব্যক্ত করেন। কয়েক বছর থেকে হা-মীম গ্রুপ মেধাবৃত্তি দিলেও ২০২৩ সাল থেকে যুক্ত হয় সমকাল। প্রতি বছর নতুন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি পুরোনোদের একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি নবায়ন করা হয়। ভালো ফলাফলের ধারাবাহিকতা না থাকলে বৃত্তি বাতিলও হয়। এ বছর ২৪ জনের বৃত্তি নবায়ন হয়েছে। নতুন করে বৃত্তি পেয়েছেন ১১ শিক্ষার্থী। শিক্ষার্থীরা মাসে ৫ হাজার টাকা পান। 
এ ছাড়া দারিদ্র্য জয় করে শিশুকালে মা হারানো পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা গ্রামের অদম্য মেধাবী শাপলা খাতুন নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় তাঁর পড়াশোনার খরচসহ সার্বিক সহায়তা দিচ্ছেন সুহৃদরা।

আরও পড়ুন

×