উচ্ছ্বাস আনন্দে শেষ হলো জেলা পর্যায়ের উৎসব
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৭:৩১ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১২:২৮
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে শুরু হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত ৬, ৭, ৮ ও ১০ অক্টোবর দিনব্যাপী প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৬ জেলায় অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের উৎসব
দিনভর যুক্তির লড়াই আর বিতর্কপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত উৎসবে জেলার অন্তত ৮টি দল অংশগ্রহণ নেয়। সংশ্লিষ্ট অফিস, প্রতিনিধির পাঠানো খবর এবং ছবিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা নিয়ে আয়োজন।
বরিশাল
বরিশালে আছমত আলী খান ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বরিশাল জিলা স্কুল এবং রানার্সআপ হয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। সেরা বক্তা বিজয়ী দলের নাফিজ নিলয়। প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। উৎসবের উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশনের সভাপতি আনোয়ারুল হক তারিন।
ফেনী
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের ফারিহা ইবনাত মুন সেরা বক্তা হয়। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম ফয়সাল। বিচারক ছিলেন কৃতী বিতার্কিক সৈকত হোসেন সৌরভ, আবু সুফিয়ান নোমান, মুজাহিদুল ইসলাম জয় এবং মো. ফয়সাল।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং রানার্সআপ হয়েছে রিভার ভিউ হাই স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের শাহরিয়ার হোসেন সেরা বক্তা নির্বাচিত হয়। অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, প্রেস ক্লাব সভাপতি শফি খান প্রমুখ।
নড়াইল
লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে বিতর্কে চ্যাম্পিয়ন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় এবং রানার্সআপ হয় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা বিজয়ী দলের ফাতিন আহমেদ মিছিল। অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস। বিচারক ছিলেন সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, বিএম হোসেন আলী, সুনীতি কুমার পাল প্রমুখ।
মাদারীপুর
পৌরসভা হলরুমে বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় আলহাজ আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা রানার্সআপ দলের সাদ্নান হোসেন। বিচারক ছিলেন শিক্ষক রূপালী নূর, ওহিদুজ্জামান, কৃতী বিতার্কিক জুঁই ইসলাম ও ইশা আক্তার।
টাঙ্গাইল
টাঙ্গাইল প্রেস ক্লাবে বিতর্কে চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের উম্মে হাবিবা সেরা বক্তা হয়। প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুল ইসলাম। বিচারক ছিলেন শিক্ষক অনীক রহমান বুলবুল, ছোলায়মান হোসেন সায়েম এবং সাবেক কৃতী বিতার্কিক রাসেল আদনান।
গাজীপুর
গাজীপুরের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের দলনেতা প্রিয়ন্ত দাস সেরা বক্তা নির্বাচিত হয়।
ফরিদপুর
সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। রানার্সআপ দলের আবদুল্লাহ আল নোমান সেরা বক্তা হয়। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান-বিন-মুহাম্মদ আলী, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জ
সিরাজদীখান উপজেলা পরিষদে বিতর্কে চ্যাম্পিয়ন সিরাজদীখান উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন। রানার্সআপ দলের রোদেলা দে সেরা বক্তা হয়। উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের জান্নাতুল ইসলাম সেরা বক্তা হয়। অতিথি ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা) মাসুদ আলী শাহরিয়ার, পিপি এএফএম নূরতাজ আলম বাহার প্রমুখ।
চাঁদপুর
চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার্সআপ হয়। সেরা বক্তা বিজয়ী দলের সাইরা ইসলাম বহরদার।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ইকবালুর রহমান প্রমুখ।
শরীয়তপুর
গোলাম হায়দার খান মহিলা কলেজে বিতর্কে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের বিদ্যা দেবনাথ। অতিথি ছিলেন গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কোহিনুর খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত হোসেন প্রমুখ।
নেত্রকোনা
দত্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের আরাফাত রহমান সেরা বক্তা হয়। অতিথি ছিলেন অধ্যাপক ননী গোপাল সরকার, তপন কুমার সাহা প্রমুখ।
বিচারক ছিলেন অধ্যাপক হারাধন সরকার, মো. শাহজাহান, শিক্ষক আসলাম মিয়া, সুস্থির সরকার, রীতা চৌধুরী ও কনা সাহা।
নরসিংদী
নরসিংদী প্রেস ক্লাবে প্রতিযোগিতায় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ব্রাহ্মন্দী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের আব্দুর রহিম। অতিথি ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া।
গোপালগঞ্জ
সরকারি কলেজে অনুষ্ঠিত বিতর্কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চ্যাম্পিয়ন এবং যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা বিজয়ী দলের আরিবা মারজান আরা। প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেন। মডারেটর ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান।
কিশোরগঞ্জ
সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে বিতর্কেসূর্য বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বক্তা চ্যাম্পিয়ন দলের আমাতুল্লাহ খাইরুম। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব.) মো. আবদুল গণি। সুহৃদ সহসভাপতি আতিয়া হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদসহ জেলা সুহৃদ সদস্যরা উপস্থিত ছিলেন।